কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:৩১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা স্মারক (এমওইউ) ইতোমধ্যে ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়েছে। ফলে শুক্রবার নির্ধারিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আর হচ্ছে না।

এর আগে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের জেনেভা সফর স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ‘এই কাঠামোর পরবর্তী ধাপ বিভিন্ন বিষয়ে পৃথক আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।’

অনুষ্ঠানটি নিয়ে প্রথম সংশয় দেখা দেয় বৃহস্পতিবার সকালে, যখন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, ‘সহ-মধ্যস্থতাকারী কাতারের সহায়তায় পাকিস্তান ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডে নির্ধারিত আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং এ ঐতিহাসিক ঘটনার স্মরণে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।’ পরে সংশোধিত পোস্ট থেকে তিনি সেই অংশটি সরিয়ে দেন।

পাকিস্তানের বিভিন্ন সূত্র সকালে বিবিসিকে জানিয়েছিল যে অনুষ্ঠানটি এখনো পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে দিনের শেষ দিকে সেই অবস্থান পরিবর্তিত হয় এবং অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, সমঝোতা স্মারকে মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষরকারীদের একজন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১০

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১১

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১২

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৪

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৫

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৬

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

২০
X