কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের খ্যাতনামা এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করল ওয়ালটন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনই ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে।

শনিবার (৩১ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, এসিসির কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক এবং অত্যন্ত গর্বের। স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়ীত্ব এবং শ্রেষ্ঠ কার্যক্ষমতার এক নিখুঁত মেলবন্ধনে কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি অসাধারণ সাফল্য। বাংলাদেশ যে বিশ্বমানের শিল্প ও প্রকৌশল উদ্ভাবনে নেতৃত্ব দিতে সক্ষম তা ওয়ালটনের এই সাফল্যের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো।

তিনি আরও বলেন, বাংলাদেশের হাই-টেক শিল্পখাতে কম্প্রেসর অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এর বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। ওয়ালটনের টার্গেট- দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ কমপ্রেসর রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। ইতোমধ্যে ওয়ালটনের তৈরি কমপ্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বায়ারগণ ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। নতুন এই কম্প্রেসর ওয়ালটনের রপ্তানি কার্যক্রমে আরেকটি সাফল্যের মুকুট যোগ করলো। খুব শিগগিরই শতাধিক দেশে কম্প্রেসরের পাশাপাশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ অন্যান্য পণ্য রপ্তানির লক্ষ্য পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার এস এম আলমাস রহমান বলেন, কাপ্পা কম্প্রেসরে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় ঘটেছে। ছোট ও সুবিন্যস্ত আকারের কারণে কাপ্পা কম্প্রেসর রেফ্রিজারেটরের ভেতরের মূল্যবান জায়গা সাশ্রয় করে এবং একই সঙ্গে প্রয়োজনীয় শীতলীকরণ চাহিদা পূরণে বিস্তৃত কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করে। ২.১৫ এর অধিক সিওপি (কো-এফিশিয়েন্ট অব পারফর্মেন্স) এবং পরিবেশবান্ধব সক্ষমতার ফলে এটি সহজেই ৫-স্টার এনার্জি এফিসিয়েন্সির মানদন্ড পূরণ করতে পারে।

তিনি আরও বলেন, প্রতিক‚ল ও চ্যালেঞ্জিং পরিবেশে বিদুৎ সরবরাহেও নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এই ক¤েপ্রসরটি ৮৫ ভোল্ট থেকে ৩০০ ভোল্ট পর্যন্ত কার্যকর ওয়াইড ভোল্টেজ রেঞ্জে কাজ করতে সক্ষম। ফলে অতিরিক্ত স্ট্যাবিলাইজারের প্রয়োজন ছাড়াই এটি স্থিতিশীলভাবে পরিচালিত হয়, যা বিশেষ করে গ্রামীণ এবং ভোল্টেজ ওঠানামাপ্রবণ এলাকার জন্য অত্যন্ত উপযোগী। এর আল্ট্রা লো নয়েজ লেভেল গ্রাহকের আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জানা গেছে, ওয়ালটন দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদন শিল্প স্থাপন করায় বাংলাদেশ এশিয়ার অষ্টম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে। ওয়ালটনের কম্প্রেসর কারখানায় উৎপাদন লাইনের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিকমানের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার, অত্যাধুনিক প্রযুক্তির ল্যাব সরঞ্জাম ও মেশিনারিজ। কম্প্রেসর উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এর ফলে ২০১৭ সালে কম্প্রেসরের বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র দুই বছরের মধ্যে ইউরোপে রপ্তানি কার্যক্রম শুরু করতে সক্ষম হয় ওয়ালটন। এছাড়া ২০২২ সালে ইউরোপের ঐতিহ্যবাহী ও খ্যাতনামা ইতালিয়ান ব্র্যান্ড এসিসির কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি এবং মেধাস্বত্ত অধিগ্রহণ করে ওয়ালটন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X