কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খ্যাতনামা আন্তর্জাতিক লাগেজ ব্র্যান্ড এখন অরনেটের সঙ্গে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সের খ্যাতনামা আন্তর্জাতিক লাগেজ ব্র্যান্ড ‘পিয়েরে কার্ডিন’ এখন বাংলাদেশের অরনেট লাগেজের সঙ্গে যৌথ উদ্যোগে পথচলা শুরু করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে কোম্পানি দুটির যৌথ উদ্যোগে প্রোডাক্ট লঞ্চ ও ডিলার সম্মেলন।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অরনেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ব্যবসায়িক অংশীদার, ডিলার, পরিবেশক ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মান, আধুনিক নকশা ও টেকসই উপকরণে তৈরি ‘পিয়েরে কার্ডিন’ ব্র্যান্ড বিশ্ববাজারে সুপরিচিত। বাংলাদেশের বাজারে অরনেট লাগেজের শক্তিশালী বিপণন নেটওয়ার্ক ও দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ‘পিয়েরে কার্ডিন’-এর সঙ্গে আমাদের এই উদ্যোগ কেবল ব্যবসায়িক সহযোগিতা নয়; এটি আন্তর্জাতিক মানের পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও সেবার উৎকর্ষের মাধ্যমে অরনেট লাগেজ দেশের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

অনুষ্ঠানে নতুন পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি ডিলারদের জন্য বিশেষ বিপণন ও বিক্রয় কৌশল উপস্থাপন করা হয়। ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X