কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:৪৩ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ৪ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খবর এনডিটিভির।

সোমবার (২০ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ জুলাই সন্ধ্যায় ওডেসা বন্দর ছাড়ার সময় গোল্ডেন লিও নামের জাহাজটি হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটিতে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় নাগরিক।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আহত ভারতীয় নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে ভারত সরকার।

ইউক্রেনের নৌবাহিনীর দাবি, গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটি ভুট্টা বহন করছিল এবং এতে ভারত ও সিরিয়ার নাগরিকরা কর্মরত ছিলেন। জাহাজটিকে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে জাহাজে আগুন ধরে যায়।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। হামলায় মোট নয়জন ক্রু সদস্য এবং একজন সামুদ্রিক পাইলট নিহত হন। জাহাজে থাকা ১৭ জনের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক ভারতের মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেড।

এদিকে ওডেসা অঞ্চলের গভর্নর জানিয়েছেন, চলতি মাসে রুশ হামলায় ওই অঞ্চলে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন।

কালবেলা/ওয়াইএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X