

আরলা ফুডস বাংলাদেশ আজ ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার উদ্বোধনের ঘোষনা দিয়েছে। ল্যাক্টোস ইনটলারেন্স এর জন্য দুধ পরিপাকের অসুবিধার সাধারন কিন্তু প্রায়শই উপেক্ষিত সমস্যাটির কথা মাথায় রেখে এই নতুন পণ্যটি প্রস্তুত করা হয়েছে।
আরলা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্স এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজ।
স্থানীয় দুগ্ধ খাতের নতুন ক্যাটাগরি হিসেবে ডানো ল্যাক্টো রিডিউসড বাংলাদেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার। স্থানীয় খাদ্যাভ্যাসের বাস্তবতার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অভিনবত্বের ব্যবহারে আরলা এর প্রতিশ্রুতির আলোকে এই নতুন পণ্যটি নিয়ে আসা হয়েছে।
শরীরের প্রয়োজনীয় পুষ্ট চাহিদা পূরণে দুধ ও দুদ্ধজাত পণ্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। অথচ বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ ল্যাক্টোস ইনটলারেন্স এর কারণে দুধ পরিপাকের সমস্যায় ভোগেন। এর ফলে তারা দুধ গ্রহন করা হয় কমিয়ে দেন নাহয় একেবারেই বাদ দিয়ে দেন। সহজে পরিপাকের সহায়তার জন্য ল্যাক্টেজ এনজাইম ব্যবহারের মাধ্যেমে দুধে ল্যাক্টোজ উপাদান ৩৬ শতাংশ থেকে ৩ শতাংশ তে কমিয়ে এনে এই সমস্যার সহায়ক সমাধানে সাহায্য করে ডানো ল্যাক্টো রিডিউসড।
উদ্বোধনী অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি বলেন, সামাজিক চাহিদার উপর ভিত্তি করেই আরলার অভিনবত্বের সৃষ্টি হয়। ডানো ল্যাক্টো রিডিউসড পরিপাকের সমস্যার সহায়ক হওয়ার পাশাপাশি দুধের পুষ্টিগুণ অক্ষুন্ন রাখে। বাংলাদেশে গ্রহনযোগ্য এবং সার্বজনীন দুগ্ধ পুষ্টি নিশ্চিত করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধতার পরিচায়ক এই পণ্যটি।
বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার বলেন, বাণিজ্য, উন্নয়ন ও পারস্পরিক মূল্যবোধের উপর ভিত্তি করে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সহযোগীতাপূর্ণ সম্পর্ক রয়েছে। গুনমান নিশ্চিতকরন, দায়িত্বশীলতা এবং অভিনবত্বের প্রতি ডেনমার্কের প্রতিশ্রুতিবদ্ধতার পরিচায়ক আরলা ফুডস। ড্যানিশ দক্ষতা কিভাবে বাংলাদেশে পুষ্টিগত এবং টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে তার উদাহরন এই পণ্যটির উদ্বোধন।
এই পণ্যটি প্রস্তুত করা হয়েছে মূলত গৃহস্থালী ব্যবহারের জন্য, বিশেষ করে ৫ বছর বয়সের বেশি শিশু, প্রাপ্তবয়স্ক এবং বয়ঃবৃদ্ধদের জন্য যারা দুধ গ্রহন করার হয় অস্বস্তি বোধ করেন। আরলা ফুডস বাংলাদেশ নিরাপদ, সহজলভ্য এবং ভোক্তাকেন্দ্রিক দুগ্ধজাত পুষ্টি পৌঁছে দেওয়ার লক্ষ্য অব্যাহত রেখেছে, যেন আরও বেশি মানুষ স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে দুধের উপকারিতা উপভোগ করতে পারে।