কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

আরলা ফুডস নিয়ে এলো ডানো ল্যাক্টো রিডিউসড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরলা ফুডস বাংলাদেশ ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার উদ্বোধনের ঘোষণা দিয়েছে। ল্যাক্টোস ইনটলারেন্সের জন্য দুধ পরিপাকের অসুবিধার সাধারণ কিন্তু প্রায়শই উপেক্ষিত সমস্যাটির কথা মাথায় রেখে এই নতুন পণ্যটি প্রস্তুত করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আরলা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্সের চেয়ারপার্সন নুরিয়া লোপেজ।

স্থানীয় দুগ্ধ খাতের নতুন ক্যাটাগরি হিসেবে ডানো ল্যাক্টো রিডিউসড বাংলাদেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার। স্থানীয় খাদ্যাভ্যাসের বাস্তবতার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অভিনবত্বের ব্যবহারে আরলা-এর প্রতিশ্রুতির আলোকে এই নতুন পণ্যটি নিয়ে আসা হয়েছে।

শরীরের প্রয়োজনীয় পুষ্ট চাহিদা পূরণে দুধ ও দুদ্ধজাত পণ্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। অথচ বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ ল্যাক্টোস ইনটলারেন্সের কারণে দুধ পরিপাকের সমস্যায় ভোগেন। এর ফলে তারা দুধ গ্রহণ করা হয় কমিয়ে দেন না হয় একেবারেই বাদ দিয়ে দেন। সহজে পরিপাকের সহায়তার জন্য ল্যাক্টেজ এনজাইম ব্যবহারের মাধ্যেমে দুধে ল্যাক্টোজ উপাদান ৩৬ শতাংশ থেকে ৩ শতাংশতে কমিয়ে এনে এই সমস্যার সহায়ক সমাধানে সাহায্য করে ডানো ল্যাক্টো রিডিউসড।

উদ্বোধনী অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি বলেন, ‘সামাজিক চাহিদার উপর ভিত্তি করেই আরলার অভিনবত্বের সৃষ্টি হয়। ডানো ল্যাক্টো রিডিউসড পরিপাকের সমস্যার সহায়ক হওয়ার পাশাপাশি দুধের পুষ্টিগুণ অক্ষুন্ন রাখে। বাংলাদেশে গ্রহণযোগ্য এবং সার্বজনীন দুগ্ধ পুষ্টি নিশ্চিত করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধতার পরিচায়ক এই পণ্যটি।’

বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার বলেন, ‘বাণিজ্য, উন্নয়ন ও পারস্পরিক মূল্যবোধের উপর ভিত্তি করে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সহযোগীতাপূর্ণ সম্পর্ক রয়েছে। গুনমান নিশ্চিতকরন, দায়িত্বশীলতা এবং অভিনবত্বের প্রতি ডেনমার্কের প্রতিশ্রুতিবদ্ধতার পরিচায়ক আরলা ফুডস। ড্যানিশ দক্ষতা কীভাবে বাংলাদেশে পুষ্টিগত এবং টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে তার উদাহরণ এই পণ্যটির উদ্বোধন।’

এই পণ্যটি প্রস্তুত করা হয়েছে মূলত গৃহস্থালী ব্যবহারের জন্য, বিশেষ করে ৫ বছর বয়সের বেশি শিশু, প্রাপ্তবয়স্ক এবং বয়ঃবৃদ্ধদের জন্য যারা দুধ গ্রহন করার হয় অস্বস্তি বোধ করেন। আরলা ফুডস বাংলাদেশ নিরাপদ, সহজলভ্য এবং ভোক্তাকেন্দ্রিক দুগ্ধজাত পুষ্টি পৌঁছে দেওয়ার লক্ষ্য অব্যাহত রেখেছে, যেন আরও বেশি মানুষ স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে দুধের উপকারিতা উপভোগ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১০

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১১

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১২

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৩

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৪

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৫

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৭

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৮

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১৯

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

২০
X