শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

অটিজম আক্রান্তদের জন্য এমিরেটসের ট্রাভেল রিহার্সাল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক আকাশ ভ্রমণ নিশ্চিত করতে এমিরেটস সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টিড বিমানবন্দরে অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য বিশেষ ‘ট্রাভেল রিহার্সাল’ আয়োজন করে।

‘ট্রাভেল রিহার্সাল’ প্রোগ্রামে বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের অনুশীলনের মাধ্যমে পুরো আকাশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়। বাস্তব ভ্রমণের পূর্বে বিমানবন্দরের বিভিন্ন প্রক্রিয়া ও বিমানের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে ধারণা প্রদানের ফলে আকাশ ভ্রমণ নিয়ে তাদের উদ্বেগ হ্রাস করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

সেন্ট এলিজাবেথ সেন্টারের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সেশনে অটিজম স্পেকট্রামে থাকা কয়েকজন শিক্ষার্থী ও তাদের পরিবার অংশ নেয়। তারা চেক-ইন থেকে শুরু করে ডিপারচার গেট পর্যন্ত পুরো যাত্রাপথ অনুশীলন করে। বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মীদের সহায়তায় তারা চেক-ইন, সিকিউরিটি, ডিপারচার লাউঞ্জ, ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ এবং মিট-অ্যান্ড-গ্রিট প্রক্রিয়ার অভিজ্ঞতাও অর্জন করে।

একটি গবেষণায় দেখা গেছে, অনেক পরিবারের জন্য আন্তর্জাতিক বিমান ভ্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং। অটিজম আক্রান্তদের উচ্চমাত্রার সংবেদনশীলতার কারণে অনেকেই আকাশ ভ্রমণ এড়িয়ে চলেন। AutismTravel.com-এর একটি জরিপে দেখা গেছে, ৭৮% পরিবার ভ্রমণ করতে বা নতুন কোনো স্থানে যেতে দ্বিধাবোধ করেন।

অটিজমে আক্রান্ত অনেকের জন্য ভ্রমণ পরিকল্পনা ও পূর্বানুমান খুবই গুরুত্বপূর্ণ। বিমানবন্দর ও বিমানের অভ্যন্তরীণ পরিবেশ তাদের কাছে ভিন্ন একটি জগত, যেখানে তাদেরকে অপরিচিত বিভিন্ন প্রক্রিয়া ও উদ্দীপকের সম্মুখীন হতে হয়।

এমিরেটস বিশ্বের প্রথম অটিজম-সার্টিফায়েড এয়ারলাইন। এয়ারলাইনটির ৩৫,০০০-এরও বেশি কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফ ইতোমধ্যে অটিজমসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত এমিরেটস বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে মোট ৪০টি ‘ট্রাভেল রিহার্সাল’ সেশন আয়োজন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১০

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১১

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১২

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৩

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৪

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৮

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X