কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:০৫ এএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এমটিবি ক্যাপিটালের নতুন করপোরেট অফিস উদ্বোধন

এমটিবি ক্যাপিটাল পিএলসির নতুন করপোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন। সৌজন্য ছবি
এমটিবি ক্যাপিটাল পিএলসির নতুন করপোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন। সৌজন্য ছবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসির নতুন করপোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঠিকানা স্থানান্তরের পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন অফিসের উদ্বোধন করা হয়।

সোমবার (০৪ মে) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের প্রধান মো. রোজার ইবনে আজাদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমটিবি ক্যাপিটাল পিএলসির করপোরেট অফিস ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের ৭ম তলায় স্থানান্তর করা হয়েছে। আগে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটাল পিএলসির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী এবং ভাইস চেয়ারম্যান জেরিন মাহমুদ হোসেন।

অন্য উপস্থিতদের মধ্যে ছিলেন— এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান; এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির এমডি ও সিইও চৌধুরী আখতার আসিফ; এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির ডিএমডি মো. শামসুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— এমটিবির ডিএমডি গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহমদ, মো. বখতিয়ার হোসেন, মো. শাফকাত হোসেন এবং এমটিবি ক্যাপিটাল পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার।

নতুন ও আধুনিক এই অফিস থেকে কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এটি গ্রাহকসেবা, সমন্বয় এবং সৃজনশীলতাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটাল পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১০

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

১৩

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৫

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

১৬

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

১৭

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

১৮

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

১৯

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

২০
X