শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মৃত মঞ্জুর এলাহী। ছবি : সংগৃহীত
এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মৃত মঞ্জুর এলাহী। ছবি : সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং এর সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি সিকিউরিটিজ পিএলসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

সৈয়দ মঞ্জুর এলাহী একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও রাষ্ট্রনায়ক। ১৯৭৬ সালে তিনি এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন এবং পরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দেশের কর্পোরেট অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করেন।

অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসার পাশাপাশি তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মানুষের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ও মানবাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি জীবদ্দশায় সততা, পেশাদারিত্ব ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য বহু স্বীকৃতি লাভ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ২০২৩ সালে ইউকেবিসিসিআই প্রদত্ত ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।

প্রথম মৃত্যূবার্ষিকীর এ দিনে এমটিবি পরিবার তার অসাধারণ নেতৃত্ব ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X