কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ
গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন কর হয়। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়।

প্রতিটি একাডেমিক বিভাগ তাদের স্ব-স্ব শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কৃতি, আচরণবিধি, নিয়ম-কানুন এবং বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার সাথে পরিচিত করানো হয়।

নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা।

এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাই এবং শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অতিথিরা তাদের বক্তৃতায় নবীন শিক্ষার্থীদের সাথে নিজেদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অনুপ্রাণিত করেন। তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও নীতি বজায় রাখার পাশাপাশি বিশ্ববাজারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হিসেবে গড়ে তুলতে দরকারি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X