কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সচিব লতিফুল বারির মৃত্যু

কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি। ছবি : কালবেলা
কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি। ছবি : কালবেলা

সাবেক সিএসপি কর্মকর্তা ও সাবেক সচিব কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত কারণে নানা অসুখে ভুগছিলেন তিনি। শোকাহত পরিবার এবং বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন সাবেক এ সচিব।

গত ১৯৩৩ সালের ৭ আগস্ট জন্ম নেওয়া এই বরেণ্য ব্যক্তিত্বের ইন্তেকালে জাতি এক নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তাকে হারাল। কর্মজীবনে লতিফুল বারি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ‘আইজেনহাওয়ার ফেলো’ হিসেবে পরিচিত ছিলেন।

এ ছাড়াও, দেশের ইতিহাস ও ভূগোলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লতিফুল বারির। ১৯৭৯ সালে যশোর ও বগুড়া জেলার মানচিত্র সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ভ্রমণপ্রিয়। দেশ ও সমাজের প্রতি অবিচল নিষ্ঠা ও সততার জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন।

লতিফুল বারির মৃত্যুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সাবেক সিএসপি কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১০

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১১

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১২

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৩

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৫

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৬

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৭

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৮

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৯

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

২০
X