কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৈশাখী উৎসব। ছবি : সংগৃহীত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৈশাখী উৎসব। ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশ আর নানান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন বাংলা বর্ষবরণ উৎসব ‘পহেলা বৈশাখ ১৪৩৩’।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আফতাবনগরে দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস’ (ইসিপিএ)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় দেশের বরেণ্য সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন।

উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর পরিবেশনা। বিকেলের আয়োজনে ইসিপিএ-এর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করেন। সবশেষে খ্যাতিমান ব্যান্ড ‘মেঘদল’-এর অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

এসব অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন চলেছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং প্রসাধনী সামগ্রী।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১১

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১২

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৩

আজকে স্বর্ণের বাজারদর

১৪

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৫

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৬

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৭

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৮

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৯

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

২০
X