কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এইচভিএসি-আর ও কোল্ড চেইন প্রদর্শনীতে আধুনিক কুলিং প্রযুক্তি দেখাল হায়ার বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হায়ার বাংলাদেশ দেশের অন্যতম বৃহৎ এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন ও কোল্ড চেইন শিল্পভিত্তিক আন্তর্জাতিক আয়োজন ‘১১তম এইচভিএসি-আর ও কোল্ড চেইন প্রদর্শনী ২০২৬’-এ অংশ নিয়ে তাদের সর্বাধুনিক কুলিং ও ক্লাইমেট কন্ট্রোল প্রযুক্তি প্রদর্শন করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারকারীদের জন্য হায়ারের বিভিন্ন আধুনিক সমাধান তুলে ধরা হয়। দর্শনার্থীরা ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো (ভিআরএফ) সিস্টেম, বাণিজ্যিক চিলার, হালকা বাণিজ্যিক এয়ার কন্ডিশনার, স্মার্ট আবাসিক এয়ার কন্ডিশনার, পানি গরম করার যন্ত্র এবং পানি পরিশোধন প্রযুক্তি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।

হালকা বাণিজ্যিক এয়ার কন্ডিশনার বিভাগে হায়ার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন ‘সেন্সকুল ইনভার্টার ক্যাসেট এসি সিরিজ’। এতে রয়েছে ওয়াই-ফাই সংযোগ, ইউভিসি প্লাস প্রযুক্তি এবং অন্যান্য আধুনিক সুবিধা। পাশাপাশি বড় বাণিজ্যিক স্থাপনার জন্য রূপান্তরযোগ্য সিলিং টাইপ এয়ার কন্ডিশনারও প্রদর্শন করা হচ্ছে, যা অফিস, শোরুম ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য উপযোগী।

আবাসিক এয়ার কন্ডিশনার বিভাগে প্রদর্শিত হচ্ছে ‘গ্র্যাভিটি এআই সিরিজ’, ‘আলটিমেটকুল টি-থ্রি সিরিজ’ এবং ‘পিউরিকুল সিরিজ’। এসব সিরিজে রয়েছে ভারী ব্যবহারের উপযোগী কুলিং ক্ষমতা, প্রিমিয়াম নকশা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট কমফোর্ট এবং স্বাস্থ্যকর বাতাস নিশ্চিত করার প্রযুক্তি।

এ ছাড়া হায়ারের ‘সিকে-থ্রি সিরিজ’ ওয়াটার হিটার এবং আধুনিক ওয়াটার পিউরিফায়ার প্রযুক্তিও প্রদর্শন করা হচ্ছে, যা দৈনন্দিন ব্যবহারে নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, এইচভিএসি পণ্য বিভাগের পরিচালক ভিক্টর ঝাও, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান আশরাফুল আলম, এয়ার কন্ডিশনার পণ্য বিভাগের প্রধান মুহাম্মদ মুনিম এবং ইয়াং আইগুও।

ওয়াং শিয়াংজিং বলেন, বাংলাদেশের বাজারে বিশ্বমানের কুলিং সমাধান পৌঁছে দিতে হায়ার ধারাবাহিকভাবে উদ্ভাবন এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে দেশের শীর্ষ এয়ার কন্ডিশনার ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে।

হায়ার বাংলাদেশ জানিয়েছে, গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ-সাশ্রয়ী পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১০

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১১

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১২

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৩

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৪

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৫

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৭

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৮

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১৯

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

২০
X