কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শীর্ষ পারফর্মারদের অসামান্য অর্জন, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি প্রদান উপলক্ষে ‘এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, অভিভাবক ও প্রতিষ্ঠাতা প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের স্মৃতির প্রতি, যার দূরদর্শী নেতৃত্ব ও কর্মদর্শন আজও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার প্রেরণার উৎস।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লিডার্স ক্লাব অর্জনকারী ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কৃতী কর্মীদের সম্মাননা প্রদান, অনুপ্রেরণামূলক বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

উৎসবমুখর এই আয়োজনে সোনালী লাইফের সাম্প্রতিক সাফল্যগুলো উদযাপন করা হয়। ২০২৫ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে কর্মরত সব জীবন বীমা কোম্পানির মধ্যে প্রিমিয়াম আয়ে সোনালী লাইফ ৫ম স্থান অর্জন করেছে, যার পরিমাণ ৮৬৫.৮৭ কোটি টাকা। একই সঙ্গে নবায়ন প্রিমিয়াম আয়ে ৫ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি, যেখানে আয় হয়েছে ৫৪১.২৪ কোটি টাকা।

এছাড়া দাবি পরিশোধে ৬ষ্ঠ স্থান অর্জন করে সোনালী লাইফ, যেখানে মোট ৪০৫.১৫ কোটি টাকা গ্রাহকদের দাবি পরিশোধ করা হয়েছে। এটি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার ও আস্থার প্রতিফলন।

অন্যদিকে, লাইফ ফান্ডে ৭ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯২.৯৭ কোটি টাকা। পাশাপাশি ৬৭৫.৪৫ কোটি টাকার বিনিয়োগ নিয়ে দেশের শীর্ষ ১০ জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে সোনালী লাইফ।

এসব অর্জন সোনালী লাইফের আর্থিক সক্ষমতা, সুশাসন, কার্যকর ব্যবস্থাপনা এবং দেশের লাখো পলিসিধারীর আস্থার সুস্পষ্ট প্রতিফলন।

এম.জি.কিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২০২৫ সফল আয়োজনের মধ্য দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও প্রমাণ করেছে যে, কর্মদক্ষতা ও নেতৃত্বের যথাযথ মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি অনুপ্রাণিত, দক্ষ এবং ভবিষ্যৎমুখী কর্মীবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X