কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

ড. মো. সাদী-উজ-জামান
ড. মো. সাদী-উজ-জামান

বিজনেস এলিট ক্লাব লিমিটেডের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান। সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় এবং নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এজিএম-এ ক্লাবের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত পরিচালকরা আজিম উদ্দিন আহমেদ, মো. খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা), আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, মেরিনা আক্তার, প্রকৌশলী দেবাশীষ বড়ুয়া, কামাল হোসেন পলাশ, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন মিঞা শিকদার, রবিন হোসেন, রাসেল আহম্মেদ এবং খোরশেদ আলম শাহীনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. সাদী-উজ-জামান তার বক্তব্যে বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি ক্লাব পরিচালনা করা নয় বরং দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট লিডারদের জন্য একটি প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা জ্ঞান, অভিজ্ঞতা ও সুযোগের সেতুবন্ধন তৈরি করে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখতে চাই। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিজনেস এলিট ক্লাবকে একটি অনুকরণীয় ও আন্তর্জাতিক মানের সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করছি। এই সফল আয়োজনের জন্য আমি ক্লাবের সকল পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১১

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১২

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৫

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৮

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৯

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০
X