কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:৫০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার পরবর্তী ধাপ প্রথম ধাপের চেয়ে আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে বলেন, প্রাথমিক সমঝোতা ইতিবাচক হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে আরও ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সহজ হবে না। এ জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। চীন এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

দুই নেতা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তাদের মতে, এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। তিনি বলেন, এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

অন্যদিকে, মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার পর ইরানকে আবারও তেল ও জ্বালানি রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে। তবে এ সুবিধা অব্যাহত থাকবে কি না, তা নির্ভর করবে ইরান চুক্তির শর্তগুলো কতটা মেনে চলে তার ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X