কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরবঙ্গের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে দেশবন্ধু গ্রুপের চলমান কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ ধারাবাহিকতায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান উত্তরাঞ্চলে পরিচালিত শিল্প ও বাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

সফরের শুরুতে তিনি উত্তরা ইপিজেড এলাকায় অবস্থিত দেশবন্ধু টেক্সটাইল মিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি কর্মীদের পাশাপাশি চীন ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

পরবর্তীতে কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চলে বাজার সম্প্রসারণ এবং মার্কেট ডেভেলপমেন্ট কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার ডিপো মালিক ও পরিবেশকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান। সভায় তিনি ব্যবসা সম্প্রসারণ, নতুন শিল্প ইউনিট স্থাপন, বাজার বিস্তৃতি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকসই বিনিয়োগই দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইদ্রিসুর রহমান ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশবন্ধু গ্রুপ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ডিপো মালিক, পরিবেশক এবং বিক্রয় ও বিপণন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ব্যবসা সম্প্রসারণ, বাজার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা নতুন বিনিয়োগ, শিল্পায়ন এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে উত্তরবঙ্গের ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১০

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১১

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১২

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৩

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৪

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৫

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৬

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৭

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৮

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X