কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো প্রতিষ্ঠানটি।

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপরিচিত।

দেশের একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জনকারী মেটলাইফ বাংলাদেশ। কর্মীদের জন্য নির্ভরযোগ্য, বৈচিত্র্যময় এবং দক্ষতা বিকাশে সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার প্রতিফলন এ অর্জন।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি কর্মপরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের বিকাশে সহায়ক যে কর্মসংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। ভবিষ্যতেও কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ এবং দেশের কর্মক্ষেত্রে উৎকর্ষতার নতুন মানদণ্ড স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মেটলাইফের সার্বিক কর্মপরিবেশ, নেতৃত্ব, কর্মজীবনে উন্নয়ন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।

এই স্বীকৃতির মূলে রয়েছে মেটলাইফ বাংলাদেশের এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা, যেখানে কর্মীরা পেশাগত ও ব্যক্তিগত—উভয় ক্ষেত্রেই উন্নতি করতে পারেন। প্রতিষ্ঠানটি এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক কর্মসংস্কৃতি তৈরিতে সচেষ্ট, যা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ, সুস্থতা-বিষয়ক উদ্যোগ এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে কর্মীদের সমর্থন করে। আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং উদ্দেশ্যনির্ভর কর্মপরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের আরও দক্ষ করে তুলছে, যাতে তারা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারেন।

বিগত ৭৪ বছর ধরে দেশের জীবন বীমা খাতে বিশ্বস্ততা ধরে রেখেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের প্রায় ৪০০ কর্মী এবং ১৫ হাজার বীমা প্রতিনিধির দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও ৯০০ করপোরেট গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১০

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১১

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১২

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৩

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৪

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৫

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৬

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৭

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৮

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X