বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

রোটারী বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর ড. ইশতিয়াক জামান বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত
রোটারী বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর ড. ইশতিয়াক জামান বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

রোটারি বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা, যুব উন্নয়ন এবং কমিউনিটি উন্নয়নে রোটারির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে নতুন রোটারি বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোটারি বর্ষ উদ্বোধনী সংবাদ সম্মেলনের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান। এতে বক্তব্য দেন ডেপুটি কো-অর্ডিনেটর পিডিজি শামসুল হুদা, কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান, হোস্ট ক্লাবের সভাপতি প্রফেসর ড. হুমায়ুন কবির ও রোটারিয়ান লুবনা আফরোজ।

প্রধান বক্তার বক্তব্যে পিডিজি ড. ইশতিয়াক জামান বলেন, রোটারি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১৩ লাখ রোটারিয়ানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী অসহায়, সুবিধাবঞ্চিত, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে রোটারিয়ানরা নিবেদিতভাবে কাজ করছেন। নতুন রোটারি বর্ষের প্রতিপাদ্য 'স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি' বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশের সকল রোটারিয়ানকে আরও কার্যকর, উদ্ভাবনী ও টেকসই সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সদস্য বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে রোটারি আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পিডিজি শামসুল হুদা বলেন, সমন্বিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব ও সেবার মনোভাবের মাধ্যমে নতুন রোটারি বর্ষে দেশের প্রতিটি অঞ্চলে রোটারির কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X