কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

সাউথইস্ট ইউনিভার্সিটির সামার সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ।
সাউথইস্ট ইউনিভার্সিটির সামার সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ।

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার ২০২৬ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে তিনটি পৃথক সেশনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রথম অধিবেশনটি ২৮ জুন বিকেল ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নতুন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ নূরুল হুদা।

২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সিএসই, ইইই, টেক্সটাইল, আর্কিটেকচার এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির।

একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে ব্যবসায় প্রশাসন অনুষদের নবভর্তি শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক এম. এস. ফাহিমা আখতার।

অনুষ্ঠানের প্রথম সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।

প্রধান অতিথিরা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সময়ানুবর্তী, মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান। তারা আত্মউন্নয়ন, জ্ঞান ও দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তেজগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যয়নের সুযোগ কাজে লাগিয়ে সফল ও সমৃদ্ধ শিক্ষাজীবন গড়ে তোলার পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১০

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১১

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১২

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৩

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৪

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৫

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৬

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৯

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

২০
X