বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : সংগৃহীত
ইউজিসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউজিসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান তুলে ধরে সার্বিক উন্নয়নে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন।

এছাড়া তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

ইউজিসি চেয়ারম্যান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, রেজিস্ট্রার এ. এইচ. এম আবু সাঈদ ও সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদদের কাছে ফের আবেদন চাইল সরকার

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১০

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১১

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১২

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৩

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

১৪

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১৫

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

১৬

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

১৭

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১৮

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৯

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

২০
X