বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ান ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ান ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ব্যাংকটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় এগিয়ে আসেন ওয়ান ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশে প্রতিবছর হাজারো শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে রোগটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতেই এই যৌথ উদ্যোগ। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা একটি তথ্যবহুল ও ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন। এতে স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্ত সঞ্চালন, ক্যারিয়ার স্ক্রিনিং (বাহক পরীক্ষা), প্রাথমিক সনাক্তকরণ এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কীভাবে থ্যালাসেমিয়ার প্রকোপ কমিয়ে আনা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ্ খান এবং ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। এছাড়াও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিদল এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ উদ্যোগটি ব্যাংকিং সেবার পাশাপাশি সমাজের টেকসই উন্নয়নে ওয়ান ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। গ্রাহকদের নির্ভরযোগ্য আর্থিক সেবা প্রদানের পাশাপাশি ওয়ান ব্যাংক দেশের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক স্বাক্ষরতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক খাতে নিয়মিত অবদান রেখে আসছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X