কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:০৪ এএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

পরীক্ষা কেন্দ্রে ইরানি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
পরীক্ষা কেন্দ্রে ইরানি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের সুপ্রিম এক্সামিনেশনস হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পরীক্ষা বাতিল করা হয়েছে। খবর বিবিসির।

পূর্বনির্ধারিত পরীক্ষাসূচি অনুযায়ী আজ ১৫ জুলাই দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঘোষণা অনুযায়ী, ওই চার প্রদেশে আগামী ১৭ জুলাই রোববার একাদশ শ্রেণিরও চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেটিও আপাতত বাতিল করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। তবে দেশটির অন্যান্য প্রদেশে নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়া হবে এবং ওই চার প্রদেশের বাকি পরীক্ষাগুলোও পূর্বের সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

এর আগে নিরাপত্তা উদ্বেগের কারণে সামরিক ও সংবেদনশীল স্থাপনার কাছাকাছি অবস্থিত পরীক্ষাকেন্দ্রগুলো নিরাপদ স্থানে স্থানান্তর করে নেয় ইরান। সম্ভাব্য নতুন হামলার ঝুঁকি বিবেচনায় এসব পরীক্ষা কেন্দ্র সরিয়ে সরকারি মিলনায়তন, ধর্মীয় কেন্দ্র এবং অন্যান্য নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নেওয়া যায়।

তবে কতটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে বা নতুন কেন্দ্রগুলো কোথায় স্থাপন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

১০

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১১

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

১২

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১৩

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১৪

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১৫

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৬

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৭

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৮

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৯

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

২০
X