বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ
আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত 

বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

‘যমুনা ওয়াশিং মেশিন’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন। ছবি : সংগৃহীত
‘যমুনা ওয়াশিং মেশিন’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে।

বিশ্বমানের প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী কর্মক্ষমতা এবং উন্নত স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি এই নতুন সিরিজের ওয়াশিং মেশিন দেশের ক্রমবর্ধমান আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

নতুন সিরিজে রয়েছে ৮ কেজি ও ১০ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোডিং এবং টপ-লোডিং মডেল। প্রতিটি মডেলে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক বিএলডিসি ইনভার্টার মোটর প্রযুক্তি, পিওর স্টিম এআই ওয়াশ, স্মার্ট ফাজি লজিক কন্ট্রোল, অ্যালার্জি স্টিম কেয়ার, অটো ডোজিং সিস্টেম, হানিকম্ব ড্রাম, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পূর্ববর্তী সেটিংস সংরক্ষণ, কার্যকর লিন্ট ফিল্টার, চাইল্ড লক, একাধিক ওয়াশ প্রোগ্রাম, স্মার্ট ডিজিটাল ডিসপ্লে এবং সেলফ-ডায়াগনস্টিক সিস্টেম।

এসব প্রযুক্তি কাপড়কে আরও কার্যকরভাবে পরিষ্কার করার পাশাপাশি কাপড়ের গুণগত মান অক্ষুণ্ণ রাখে, জীবাণু ও অ্যালার্জেন দূর করতে সহায়তা করে এবং বিদ্যুৎ ও পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

যমুনা ইলেকট্রনিকস জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিজস্ব আধুনিক উৎপাদন ব্যবস্থায় তৈরি এই ওয়াশিং মেশিনগুলো দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্বমানের প্রযুক্তি দেশীয় উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে দিয়ে আমদানি নির্ভরতা কমানো এবং দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম- বলেন,‘যমুনা সবসময়ই দেশের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য নিয়ে কাজ করে আসছে। নতুন যমুনা ওয়াশিং মেশিন আমাদের সেই অঙ্গীকারেরই আরেকটি সফল সংযোজন।

আন্তর্জাতিক মানের প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতা এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে আমরা দেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ওয়াশিং সল্যুশন নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, নতুন এই পণ্য দেশের প্রতিটি পরিবারের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।’

দেশীয় শিল্পের বিকাশ, বিশ্বমানের প্রযুক্তি এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার নিয়ে যমুনা ইলেকট্রনিকস ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্ভাবনী পণ্য বাজারে আনছে। নতুন যমুনা ওয়াশিং মেশিন সেই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে প্রতিষ্ঠানটির হেড অফ বিসনিজ সাজ্জাদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছে।

নতুন যমুনা ওয়াশিং মেশিন দেশের সকল যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন এ পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্য, সহজ কিস্তি সুবিধা, বিক্রয়োত্তর সেবা এবং নির্ধারিত ওয়ারেন্টি সুবিধাও থাকছে।

অনুষ্ঠানে সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, হেড অফ এইচ আর কামরুজ্জামান, হেড অফ একাউন্টস মাসুদ আলম, ডিজিএম সেলস মাকসুদুর রহমান, এজিএম বিসনিজ অপারেশন ইব্রাহিম হোসেন, ম্যানেজার পার্থ সরকার, ম্যানেজার সামাউল ইসলামসহ প্রতিঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X