

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উপযাপন উপলক্ষে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। আইভিএফ সাফল্যের উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্টরা, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিআরবি আইভিএফ সেন্টারে প্রথম নবজাতক ডেলিভারির সাফল্যে আইভিএফ টিমসহ সংশ্লিষ্ট সবাইকে উৎসাহ প্রদান করেন এবং স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিআরবি হসপিটাল চিকিৎসাসেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতে আরও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অত্র হসপিটালের আইভিএফ সেন্টারের যাত্রার মাত্র এক বছরের মধ্যেই সেন্টারে প্রেগন্যান্সি সাফল্যের হার শতকরা ৮০ শতাংশের অধিক।
ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব স্বপ্ন থেকে বাস্তবতায় বিআরবি হসপিটাল আছে আপনার পাশে নিঃসন্তান দম্পতিদের সু-চিকিৎসায় বিআরবি আইভিএফ সেন্টার আস্থা ও নির্ভরতার প্রতীক।