কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম নেক্সটজবজ আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটে কেআইবি ভবনে আয়োজন করতে যাচ্ছে তাদের অন্যতম বড় আয়োজন ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে ১০০-এরও বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজার হাজার চাকরিপ্রার্থী।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটি ভাগে। ৯০০ আসনের কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট, যেখানে থাকবে বিভিন্ন প্যানেল আলোচনা ও সেশন। কর্মসংস্থানের সাম্প্রতিক ধারা, নেতৃত্ব এবং পেশাগত উন্নয়ন নিয়ে কথা বলবেন শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। একই সময়ে কনভেনশন হল ১-এ চলবে জব ফেয়ার, যেখানে দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান মিলিয়ে ১০০-এর বেশি প্রতিষ্ঠান বিভিন্ন খাতে সরাসরি নিয়োগের জন্য উপস্থিত থাকবে।

দিনের একটি বিশেষ আকর্ষণ থাকছে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়া - যোগ্য প্রার্থীরা একই দিনে চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া থাকছে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, র‌্যাফেল ড্র এবং সবার জন্য উন্মুক্ত নেটওয়ার্কিং সুযোগ - শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী ও ঊর্ধ্বতন নির্বাহী পর্যন্ত সবাই এতে অংশ নিতে পারবেন, পাশাপাশি দিনভর থাকছে আরও নানা আয়োজন।

উপস্থিত থাকবে নেক্সটজবজ লার্নিংল্যাব, নেক্সটজবজ এর দক্ষতা উন্নয়ন শাখা, যেখানে দর্শনার্থীরা পাবেন বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ, যা প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি থাকবে নেক্সটজবজ রিসোর্স - প্রতিষ্ঠানের হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন বিভাগ - যারা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সেবা তুলে ধরবে। পাশাপাশি গোপনীয় ও ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্যও থাকবে বিশেষ সুযোগ।

ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার ২০২৬-এ প্রবেশের জন্য আগে থেকে নেক্সটজবজ অ্যাপে নিবন্ধন করতে হবে (https://nextjobz.com.bd/job-fair/jedqo/nextjobz-presents-career-summit-job-fest-2026) ভেন্যুতে থাকবে কিউআর কোডের মাধ্যমে চেক-ইন ব্যবস্থা।

নেক্সটজবজ বাংলাদেশের একটি আধুনিক ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম, যেখানে একই জায়গায় মিলবে চাকরি খোঁজা, নিয়োগ, দক্ষতা উন্নয়ন ও স্টাফিং সেবা। আগ্রহী চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে পারবেন নেক্সটজবজ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে (https://play.google.com/store/apps/details?id=com.nextjobz&hl=en)।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X