সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৩ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করছি : মিফতাহ সিদ্দিকী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করছি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত আছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

সোমবার (৭ অক্টোবর) রাতে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কর্তৃক গুম, খুন, হত্যা ও ব্যাপক দুর্নীতি অনিয়মসহ, স্বৈরাচারিতার শীর্ষে পৌঁছে গিয়েছিল। তারা দেশের সকল স্তরে দলীয়করণ করেছে।

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সবাইকে ঐক্যবন্ধ হয়ে স্বৈরাচারের দোসরদের মোকাবেলা করতে হবে। দেশের প্রয়োজনের বিএনপি সর্বস্থরের নেতাকর্মীরা যেভাবে অতিথে কাজ করেছে আগামীতেও দেশ গঠনে কাজ করবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।

এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল আজিজ ফজলু’র সভাপতিত্বে ও বিএনপি নেতা নুরুল ইসলাম এবং রুহেল আহমদ কালামের যৌথ পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান, বিএনপি নেতা এনামুল কবির বাদশা, ফজলুল হক তুরণ, রাসেল আহমদ, গৌছ আলী মরিল, নুরুল হাসান, আজমল হোসেন, জামিল আলী, গৌছ উদ্দিন পাপলু, শিপন আহমদ, শাহনেওয়াজ আহমদ, খছরু মিয়া, আলী মাহবাবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১০

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১১

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৩

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৬

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৭

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৮

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৯

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

২০
X