কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দেশ সলোমন দ্বীপপুঞ্জের একটি বড় স্বর্ণখনিতে ভূমিধস হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এ তথ্য জানিয়েছে। হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রাজধানী হোনিয়ারা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত চীনের মালিকানাধীন গোল্ড রিজ স্বর্ণের খনিতে এ দুর্ঘটনা ঘটে।

রয়্যাল সলোমন আইল্যান্ডস পুলিশ হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম ইন-ডেপথ সলোমনস জানিয়েছে, ঘটনাস্থল থেকে অন্তত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

হোনিয়ারার ন্যাশনাল রেফারেল হাসপাতাল জানিয়েছে, তারা আহতদের চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়েছে। হাসপাতালের এক কর্মী লাইরেক্স অ্যালিক বলেন, কয়েকজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভারী যন্ত্রপাতি দিয়ে ধসে পড়া পাথর ও মাটি সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

গোল্ড রিজ খনির বেশিরভাগ মালিকানা চীনা প্রতিষ্ঠান ওয়াংগুও ইন্টারন্যাশনাল মাইনিংয়ের। প্রতিষ্ঠানটি গত মে মাসে জানিয়েছিল, গত বছর সলোমন দ্বীপপুঞ্জের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় এক-চতুর্থাংশ এই খনির মাধ্যমে এসেছে। গত বছরই খনিটির সম্প্রসারণ কার্যক্রম শুরু হয়।

দুর্ঘটনার বিষয়ে গোল্ড রিজ খনি ও ওয়াংগুও ইন্টারন্যাশনাল মাইনিং এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে সম্প্রতি খনি খাতে সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার লক্ষ্য, দেশের খনিজসম্পদ থেকে পাওয়া আয়ের বড় একটি অংশ স্থানীয় অর্থনীতির উন্নয়নে ব্যয় করা।

কালবেলা/পিআর/এমএসকেএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X