কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়’  

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলন। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলন। ছবি : কালবেলা

‘ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসা মাঠে এক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে দুটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন, আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থ রুখতে হলে ’৭২-এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে ইসকন-ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না।

তিনি বলেন, ভারতের এই বিষবৃক্ষের শেকড় যদি এদেশের মধ্যে থেকে যায়, তাহলে চিৎকার-চেচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে, ভারত থেকে আমদানি করা ধর্ম নিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ১৯৭২ সালে সংবিধান তৈরি করে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি জাতিকে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করেছেন। ’৭১-এর চেতনা- বৈষম্যহীন সমাজব্যবস্থা আর মানুষের মাঝে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই। আর ’৭২ সালের সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা।

সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আবদুর রশিদ খানের সভাপতিত্বে ও হেফাজত ইসলামের নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমির সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আলহাজ শায়খ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমি, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X