নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ এএম
অনলাইন সংস্করণ

তিন ঘণ্টা পর নারায়ণগঞ্জে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

স্পিনিং মিলে আগুন। ছবি : কালবেলা
স্পিনিং মিলে আগুন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিল নামের একটি সুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার মজুদকৃত সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার ওই স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে মিলের একপাশে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানো চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় আড়াইহাজার ও মাধবদী ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তিন ঘণ্টার চেষ্টায় তারা ওই মিলের আগুন নিয়ন্ত্রণ আনে।

আগুনে পুড়ে যাওয়া জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন কালবেলাকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কোনো শ্রমিক আটকা পড়েনি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন কালবেলাকে বলেন, ওই কারখানার আগুনে এখন পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইংল্যান্ডের জয়ের পর ক্যাপ্টেন কেনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প 

স্পেন-পর্তুগাল ম্যাচ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে মঙ্গলবার

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং

‘এমন দিন নাই, প্রধানমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটরদের নিউজ পাঠান না’

৫ মাস পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতার মরদেহ 

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল, অর্থ আত্মসাতের অভিযোগ

যে কারণে থানচি ভ্রমণে বিরত থাকতে বলছে প্রশাসন

১০

মাশরাফি-রুবেলের রেকর্ড ভেঙে নাহিদ রানার নতুন ইতিহাস

১১

রাজবাড়ীতে এইচএসসির ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার

১২

কালবেলার প্রতিবেদন প্রকাশের পর যুদ্ধাহত রশিদার পাশে ইউএনও

১৩

প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

১৪

হারের পর ব্রাজিলের অর্ধশতাধিক পতাকা খুলে নিলেন আর্জেন্টিনার সমর্থকরা!

১৫

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, তবুও প্রিয় দলের পাশে তারকারা

১৬

অভাব-অনটন থেকে মুক্তির ৮ আমল

১৭

নাহিদের আগুনে বোলিংয়ে ১৪১ রানেই অলআউট জিম্বাবুয়ে

১৮

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা ইসি মাছউদের

১৯

পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত, আসতে পারে পরিবর্তন

২০
X