বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সা.সম্পাদকসহ ১০ পদে বিজয়ী বিএনপি

বগুড়া বার সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ও সা.সম্পাদক। ছবি : কালবেলা
বগুড়া বার সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ও সা.সম্পাদক। ছবি : কালবেলা

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। অন্য তিনটি পদে বিজয়ী হয়েছে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।

সভাপতি পদে রেজাউর রহমান (প্রাপ্ত ভোট ৪৫১) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১) (প্রাপ্ত ভোট ৪৫৫) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে ৪টি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)। অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩) ও ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরি সদস্য একটি পদে বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মত পুনঃনির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি পিপি অ্যাড. আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১০

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৩

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৪

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৫

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৬

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৭

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৮

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৯

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

২০
X