গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

১২৫০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, দুই ব্যবসায়ীকে সাজা

সাঘাটা উপজেলায় অবৈধভাবে মজুত করা ১২৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি : সংগৃহীত
সাঘাটা উপজেলায় অবৈধভাবে মজুত করা ১২৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ২৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার দায়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাটভরতখালি ও পদুমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবির।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে হাটভরতখালি বাজারের ‘মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে’ অভিযান চালানো হয়। সেখান থেকে ৪০০ লিটার পেট্রোল জব্দসহ দোকান মালিক আবুল কালাম আজাদ আহাদকে আটক করা হয়। পরবর্তীতে পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকার একটি গরুর খামারে অভিযান চালিয়ে আরও ৮৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ সময় খামারের মালিক সুজা মিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আজাদ আহাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুজা মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পেট্রোল পরবর্তীতে ট্যাগ অফিসার নিয়োগ করে স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম জানান, সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেল মজুত করায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পাম্পে তেল নিতে আসা রায়হান বলেন, এই অসাধু চক্রগুলো কোথা থেকে এত বিপুল পরিমাণ তেল সংগ্রহ করে তা খতিয়ে দেখা দরকার। এদের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।

এ বিষয়ে ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান জানান, জব্দকৃত তেল বিধি মোতাবেক বণ্টন করা হয়েছে। তবে মজুতকারীরা এই তেলের উৎস সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেনি।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে দুইজনকে সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X