জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাতির পিঠে বর, ঘোড়ার গাড়িতে কনে 

হাতির পিঠে বর ও ঘোড়ার গাড়িতে কনে। ছবি : কালবেলা
হাতির পিঠে বর ও ঘোড়ার গাড়িতে কনে। ছবি : কালবেলা

রাজা-বাদশাদের সেই ঐতিহ্য এখন ইতিহাস হলেও, ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে দেখা গেল তারই আধুনিক রূপ। শ্বশুরের ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে এলেন বর, আর কনে শ্বশুরবাড়ি গেলেন ঘোড়ার গাড়িতে-এমন ঘটনাই ঘটেছে জয়পুরহাট সদর উপজেলায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই বিয়ে ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এমন আয়োজন এই এলাকায় আগে কখনো দেখা যায়নি।

বর ফারহান ফয়সাল (২৮) জয়পুরহাট সদর উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত। কনে ফারহানা আক্তার (২৬) একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

কনের বাবা দুলাল হোসেনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল-মেয়ের বিয়েতে জামাই হাতির পিঠে চড়ে আসবে এবং মেয়ে শ্বশুরবাড়ি যাবে ঘোড়ার গাড়িতে। সেই ইচ্ছা বাস্তবায়ন করতেই বৃহস্পতিবার দুপুরে প্রায় ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়িতে পৌঁছান বর। এ দৃশ্য দেখতে রাস্তার দুপাশে ভিড় জমায় উৎসুক জনতা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বর হাতির পিঠে এবং কনে ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিল বরযাত্রীদের গাড়িবহর।

ব্যতিক্রমী এই আয়োজন উপভোগ করতে কনের বাড়িতে ভিড় করেন নারী, শিশু ও আশপাশের অসংখ্য মানুষ।

কনে ফারহানা আক্তার বলেন, ‘আমার বিয়েতে হাতিতে চড়ে বর এসেছে, আর আমি ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়ি ফিরলাম-এটা আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা কঠিন।’

বর ফারহান ফয়সাল বলেন, ‘হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প অনেক শুনেছি। বাস্তবে তা নিজের জীবনে ঘটায় নিজেকে ভাগ্যবান মনে করছি।’

বরের বাবা ফজলুর রহমান জানান, এই ব্যতিক্রমী আয়োজন করতে প্রায় অর্ধলক্ষ টাকা খরচ হয়েছে, তবে এতে দুই পরিবারই আনন্দ উপভোগ করেছেন।

কনের বাবা দুলাল হোসেন বলেন, ‘ছোট মেয়ের বিয়েতে কিছু ভিন্ন করতে চেয়েছিলাম। সেই ইচ্ছা থেকেই এমন আয়োজন। এতে সবাই অনেক আনন্দ পেয়েছেন।’ তিনি নবদম্পতির জন্য সবার দোয়া কামনা করেন।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X