বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সৎমাকে হত্যা মামলায় সন্ত্রাসী রাসেল ফকির গ্রেপ্তার

গ্রেপ্তার সন্ত্রাসী রাসেল ফকির। ছবি : কালবেলা
গ্রেপ্তার সন্ত্রাসী রাসেল ফকির। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুরে নিজ বসতবাড়ি থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল দরিয়াবাদ এলাকার পতু শাহের ছেলে। তার বিরুদ্ধে সৎমাকে হত্যাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, রাসেল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন ছদ্মনাম ও পরিচয় ব্যবহার করে আসছিলেন। তিনি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় ভুয়া পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। এছাড়া গ্রেপ্তার এড়াতে তিনি ‘সাধু’ বেশ ধারণ করে দেশের বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন এবং সুযোগ বুঝে ভারতে গিয়েও আত্মগোপন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া ইসলামপুর থানায় তার বিরুদ্ধে মাদক ও ছিনতাই মামলার গ্রেপ্তারি পরোয়ানা এবং চাঁদাবাজি মামলার সাজা পরোয়ানা ছিল। তিনি তার সৎমাকে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তর দরিয়াবাদ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেলকে শনিবার সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X