মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। ছবি : কালবেলা
মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি জীবন কৃষ্ণ সাহাসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (২২ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা (৬৫), উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৫৫), সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম (৫২), সিধুলী ইউনিয়ন শ্রমিক লীগের তাঁতী লীগের সভাপতি মেজবা উদ্দিন (৬০), ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনার (৫৮), ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি সুলতান (৪৫), সিধুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফজল (৪৫), আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আওয়াল মোল্লা, (৫৯) আওয়ামী লীগকর্মী, সাইফুল ইসলাম সাইরুদ্দিন (৪৮), লাভলু (৪৫) ও হারুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালে মাদারগঞ্জ থানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন পৃথক নাশকতা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় উল্লিখিত নেতাকর্মীদের আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তবে মামলার নথিপত্র পর্যালোচনা ও শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মাহবুবুর রহমান সোহেল তথ্যটি নিশ্চিত করে বলেন, মামলা দুটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১০

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১১

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১২

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৩

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৪

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৫

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৭

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৯

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

২০
X