শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: কালবেলা

ময়মনসিংহের পূর্বধলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত ও অপর ট্রাকের চালক এবং হেলপার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর পালেরঘাট নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী অপর ট্রাকের মধ্যে পালেরঘাট এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

স্থানীয় লোকজন অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া ছোট ট্রাকটি কেটে ভেতরে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ট্রাক চালকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে পূর্বধলা থানার কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১০

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১১

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১২

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৩

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৪

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৫

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৬

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৭

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১৮

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১৯

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

২০
X