কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনের নেতৃত্বে ২৯ দেশের নতুন ‘এআই জোট’

চীনে বিশ্ব এআই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। ছবি: সংগৃহীত
চীনে বিশ্ব এআই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নতুন জোট ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)’ চালু করেছে চীন। বিশ্লেষকদের মতে, এই জোটের মাধ্যমে বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে নিজেদের প্রভাব বাড়াতে চায় বেইজিং।

শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশগুলোর প্রতি এআই খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কোনো একটি দেশের একক আধিপত্যে এআই প্রযুক্তির উন্নয়ন হওয়া উচিত নয়। তার এই মন্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

শি বলেন, ‘এআই উন্নয়ন কোনো এক দেশের একক প্রদর্শনী নয়, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার এক সমন্বয় হওয়া উচিত।’

চীনের প্রেসিডেন্ট জানান, উন্মুক্ত উৎসভিত্তিক (ওপেন সোর্স) এআই প্রযুক্তি মানবজাতির জন্য একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। উন্নয়নশীল দেশগুলো যেন এআই সক্ষমতা অর্জনে পিছিয়ে না পড়ে, সে জন্য আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে চীন।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)’। এর সদর দপ্তর সাংহাইয়ে। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ২৯টি দেশ এতে যোগ দিয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তান। জোট ঘোষণার অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন।

কালবেলা/এএমএম/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X