ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অপবাদে মারধর, অতঃপর

হাসপাতালে মর্গের গেটে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
হাসপাতালে মর্গের গেটে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতাল মর্গে আনা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল ইসলাম পরশ (২১) ব্রাহ্মণবাড়িয়া সরাইলের নোয়াগাঁও গ্রামের আবেদ মিয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, গত দুই দিন আগে পাশের বাড়ির আলমগীর মিয়ার বাড়িতে টিউওয়েলের একটি পাম্প চুরি হয়। সেই চুরির অপবাদে বৃহস্পতিবার সকালে সন্দেহজনকভাবে জাহিদুলকে প্রতিবেশী শফিক, মঈনুদ্দিন, বাবুসহ বেশ কয়েকজন মিলে মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।

এ বিষয়ে সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X