বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি নামের রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকারসহ রেলওয়ের একাধিক সূত্র দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার কারণে কয়েক হাত দূরের দৃশ্যও দেখা যাচ্ছিল না। এ সময় আখাউড়া রেলস্টেশনে প্রবেশ করছিল লোকোমোটিভটি। এটি রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছালে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, রবিউলের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X