সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামের এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী এবং তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসা থেকে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১০

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১১

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১২

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৩

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৪

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৫

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৬

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৭

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৮

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৯

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

২০
X