বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

ভলোদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
ভলোদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

কাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে ইউক্রেনের হামলা দুই দেশের চলমান যুদ্ধের পারস্পরিক সংযোগকে আরও স্পষ্ট করে তুলেছে। এ ঘটনাকে ঘিরে তেহরান ও কিয়েভের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং দুই দেশের পরোক্ষ সংঘাত সরাসরি সামরিক মুখোমুখি অবস্থায় গড়াতে পারে বলে আশঙ্কাও জোরালো হয়েছে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

ইউক্রেনের দাবি, জাহাজটি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহন করছিল। তবে ইরান বলছে, এটি একটি বাণিজ্যিক জাহাজ ছিল। হামলায় একজন নাবিক নিহত হয়েছেন বলেও অভিযোগ করেছে তেহরান।

ঘটনার পর ইরানের কর্মকর্তারা একের পর এক বিবৃতিতে প্রতিশোধের হুমকি দিয়েছেন। জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সামরিক সহায়তা দিয়ে ইরানের ভুক্তভোগী সাজার কোনো নৈতিক অধিকার নেই।

কীভাবে আলাদা দুটি যুদ্ধ ইরান ও ইউক্রেনকে প্রতিপক্ষে পরিণত করল এবং কেন তাদের পরোক্ষ সংঘাত এখন সরাসরি সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে তা নিয়েই এক বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

রাশিয়ার হাতে ইরানি ড্রোন

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা রয়েছে। এর সবচেয়ে আলোচিত উদাহরণ হলো তেহরানের সরবরাহ করা দূরপাল্লার ড্রোন।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কয়েক মাসের মধ্যেই রাশিয়া এসব ড্রোন ব্যবহার করে ইউক্রেনজুড়ে হামলা চালাতে শুরু করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে। এছাড়া ইউক্রেনের দাবি, রুশ সেনাদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দিতেও ইরানি প্রশিক্ষক পাঠানো হয়েছিল। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

যুদ্ধে তুলনামূলক কম খরচের এসব ড্রোনের ব্যাপক ব্যবহার শুধু ইউক্রেন যুদ্ধের ধরনই বদলে দেয়নি, আধুনিক যুদ্ধ নিয়ে সামরিক পরিকল্পনাকারীদের ধারণাও পাল্টে দিয়েছে। একই সঙ্গে ইউক্রেনকে উন্নত ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করতে বাধ্য করেছে, যা বিশ্লেষকদের মতে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমতুল্য সক্ষমতা অর্জন করেছে।

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষায় ইউক্রেন

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার শুরু করার চার বছর পর সেই ড্রোন প্রতিরোধে অর্জিত অভিজ্ঞতা মধ্যপ্রাচ্যে কাজে লাগাতে শুরু করে কিয়েভ।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে একের পর এক ড্রোন হামলা চালায় ইরান। ইউক্রেন এটিকে নিজেদের স্বল্পমূল্যের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি প্রদর্শন ও রপ্তানির সুযোগ হিসেবে দেখে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্চ মাসে জানান, ইরানি ড্রোন মোকাবিলায় মিত্র দেশগুলোকে সহায়তা করতে ২০০ জনের বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা চাই না ইরানি শাসনের এই সন্ত্রাস প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সফল হোক।

ইউক্রেন ইতোমধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও করেছে।

দুই যুদ্ধ কি একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে?

ইউক্রেন ক্রমেই দাবি করছে, রাশিয়ার বিরুদ্ধে তাদের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত এখন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া ও ইরান নিজ নিজ যুদ্ধে একে অপরকে সহায়তা করছে।

শনিবার জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এমন তথ্য পেয়েছে যে, উপসাগরীয় দেশগুলো ও সেখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট নজরদারির তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এসব তথ্য ব্যবহার করে তেহরান হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি।

জেলেনস্কি জানান, এসব গোয়েন্দা তথ্য পশ্চিমা মিত্রদের সঙ্গে ভাগাভাগি করবে ইউক্রেন।

একই দিন কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা চালায় ইউক্রেন। কিয়েভের অভিযোগ, জাহাজটি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক মালামাল পরিবহন করছিল। তবে মালামাল কোন দিকে নেওয়া হচ্ছিল, তা স্পষ্ট করেনি তারা। বিশ্লেষকদের মতে, এ হামলা ইঙ্গিত দিচ্ছে যে, এতদিনের পরোক্ষ সংঘাত এখন আরও সরাসরি সামরিক মোকাবিলায় রূপ নিতে পারে।

জেলেনস্কি এই হামলাকে ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোরও চেষ্টা করতে পারেন যে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছে। পাশাপাশি তিনি আরও সামরিক সহযোগিতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরতে চান। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাহাজে হামলাকে সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে যুক্ত করেন।

তিনি বলেন, এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইউরোপকে নিজেদের যুদ্ধে টেনে আনতে ইসরায়েলের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।

আরাগচি জানান, এ বিষয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X