ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিলবোর্ডের ওপরে উঠে বসেছিলেন তিনি, নামানোর পরই অজ্ঞান

বিলবোর্ডের ওপরে উঠে বসে থাকা ব্যক্তিকে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
বিলবোর্ডের ওপরে উঠে বসে থাকা ব্যক্তিকে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ শহরে ৫০ ফুট উঁচু একটি বিলবোর্ডের ওপরে উঠে বসে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। এমন অবস্থায় ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সেই ব্যক্তিকে নামিয়ে আনে। পরে সেই ব্যক্তি অজ্ঞান হয়ে যান।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিলবোর্ড থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার নাম ঠিকানা জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিলবোর্ডের ওপর অজ্ঞাত এক ব্যক্তি উঠে বসে আছে। এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টা চেষ্টার পর রশিতে বেঁধে তাকে জীবিত অবস্থায় নিচে নামানো হয়। নিচে নামার পর সে অজ্ঞান হয়ে যায়।

স্টেশন অফিসার আরও বলেন, পরে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরলে পরে সেখান থেকে তিনি নিজেই চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১০

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১১

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৩

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৪

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৬

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৭

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৮

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৯

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X