বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনাকবলিত ট্রাক-সিএনজি। ছবি : কালবেলা
রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনাকবলিত ট্রাক-সিএনজি। ছবি : কালবেলা

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীর সাপছড়ি এলাকায় লরির ধাক্কায় সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনায় আহত আরও দুজনকে রাঙামাটি মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আনসার বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেন। নিহতরা হলেন- আমির হোসেন (৪৫), মো. হানিফ (৪৪), অপরজনের নাম পাওয়া যায়নি। আহতরা হলেন, সৈকত চাকমা ও নূর আজিম।

পুলিশ জানায়, রাঙামাটি থেকে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশা কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে সিএনজি ও লরিটি রাস্তার পাশে ৩০-৪০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যায়। তবে লরির চালক কিংবা হেলপার কাউকে খুঁজে পাওয়া যায়নি।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। লরির চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১০

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১২

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৫

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৬

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৭

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৮

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৯

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২০
X