লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০১:৫১ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত  

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

মহাসড়ক পাড় হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সোলাইমান আলী (৭০) নামে এক মসজিদ ইমাম নিহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান আদিতমারী এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের সাবেক ইমাম।

পুলিশ ও স্থানীয়রা জানান,আদিতমারী বুড়ির বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে আসেন মসজিদ ইমাম সোলাইমান আলী। পরে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X