মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের দুদিন পর নদীতে মিলল স্কুলছাত্রীর মরদেহ

নিহত সামিয়া ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত সামিয়া ইসলাম। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে নিখোঁজের দুদিন পর কালিগঙ্গা নদী থেকে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে এ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. হাবিল হোসেন।

নিহত সামিয়া ইসলামের পিতা মো. সাইফুল ইসলাম মানিকগঞ্জের মূলজান এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যানের চাকরি করেন। নিহত সামিয়া মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও নিহত পরিবার সদস্য থেকে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিংয়ের উদ্দেশে বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে যায়নি। এরপর বিভিন্নস্থানে তাকে খোঁজ করেও পায়নি তার পরিবার।

সন্ধ্যার দিকে লোকমুখে জানা যায় পৌরসভার ৯ ওয়ার্ডের চরবেউথা এলাকায় সামিয়ার স্কুল ব্যাগ পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন ওই স্কুল ব্যাগ নিয়ে আসেন। এরপর সদর থানায় নিখোঁজের বিষয়ে জিডি করা হয়।

সামিয়ার বাবার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা গ্রামে। সে পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, সোমবার সকালে কুশেরচর এলাকায় সামিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X