দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

রড সিমেন্ট ছাড়াই ৫০০ বছর দাঁড়িয়ে আছে যে মসজিদ

নূর মানিকচর জামে মসজিদ। ছবি : কালবেলা
নূর মানিকচর জামে মসজিদ। ছবি : কালবেলা

কোনো রড সিমেন্ট, এমনকি ভালো কোনো ইট নয়, পোড়া মাটি আর চুন-সুরকি দিয়ে তৈরি একটি মসজিদ দাঁড়িয়ে আছে ৫০০ বছর ধরে। মসজিদটি ছোট হলেও এর ছাদে রয়েছে বিশাল এক গম্বুজ, তার দুই পাশে ৩টি করে আরও ৬টি। অর্ধ সহস্র বছর আগে এই সবই নিজ হাতে মাটি পুড়িয়ে তৈরি করেছেন একজন পীর।

দেশের প্রাচীন স্থাপত্যের অন্যতম এই নিদর্শন হলো নূর মানিকচর জামে মসজিদ। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচর বাস স্টেশনের আধা কিলোমিটার উত্তরে এর অবস্থান।

জানা যায়, পঞ্চদশ শতাব্দীতে সৈয়দ নূর আহমেদ কাদেরী নামের একজন পীর মসজিদটি নির্মাণ করেন। সৈয়দ নূর আহমেদ কাদেরী নামের ওই পীর যখন দেবিদ্বারে আসেন, তখন এই এলাকার নাম ছিল বলমালীর চর। তিনি গ্রামের নাম পরিবর্তন করে রাখেন নূর মানিকচর। এরপর গ্রামটিতে নিজ হাতে এই সাত গম্বুজ মসজিদসহ বহু স্থাপনা তৈরি করেন তিনি। এতে ৮০-৯০ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন।

নূর মানিকচর মসজিদের প্রতিষ্ঠাতা সৈয়দ নূর আহমেদ আল কাদেরীর ব্যাপারে অনেক জনশ্রুতি আছে। মসজিদটির পাশেই রয়েছে তার কবর। তিনি শুধু মসজিদ নয়, নির্মাণ করেছেন ডাকঘর, মক্তব, পাঠশালাসহ আরও অনেক স্থাপনা। তার মধ্যে মসজিদটিই এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সরকারিভাবে এটি সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X