মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি

মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির উদ্বোধন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। ছবি : কালবেলা
মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির উদ্বোধন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। ছবি : কালবেলা

পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণে মৌলভীবাজার সদর ও রাজনগরের ৮টি স্থানে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

উদ্যোক্তারা জানান, ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩৮ টাকা, ছোট ডিম ৩০ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। দুধ প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ৮০ টাকা করে।

সংসদ সদস্য জিল্লুর রহমান বলেন, আমরা একদিকে বাজার স্থিতিশীল রাখতে চাই। অন্যদিকে দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে। জেলা শহর ছাড়াও ইউনিয়ন পর্যায়ে এরকম স্বল্পমূল্যের দোকান আছে। যেখানে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির ব্যবস্থা করেছি। এটা পুরো রমজান মাসজুড়ে চলবে। মানুষের চাহিদা থাকলে রমজানের পরও চালু রাখা যায় কিনা চিন্তা করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মসুদ আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদস্য সাইফুর রহমান বাবুল এবং ব্যবসায়ীরা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X