মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দাফনের জায়গা নেই, মায়ের লাশ নিয়ে অপেক্ষা সন্তানের

জলোচ্ছ্বাসের জন্য তিনদিন রেখে দেওয়া হয় বৃদ্ধার মরদেহ। ছবি : কালবেলা
জলোচ্ছ্বাসের জন্য তিনদিন রেখে দেওয়া হয় বৃদ্ধার মরদেহ। ছবি : কালবেলা

বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলাবদ্ধতা থাকায় মারা যাওয়ার তিন দিন পরে উরফুল বেগম নামে এক নারীর মরদেহ দাফন করা হয়েছে।

বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে স্বজনরা কাঠের বাক্সে করে পানির মধ্যেই তাকে দাফন করেন। উরফুল বেগম (৮২) মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের পায়রাতলা গ্রামের হোসেন আলী হাওলাদারের স্ত্রী। তার সাত ছেলে ও তিন মেয়ে রয়েছে।

এর আগে রোববার (২৬ মে) রাতে ঝড়-বৃষ্টির মধ্যে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বাড়ির আশপাশে পানি থাকায় ওই নারীর মরদেহ দাফন নিয়ে শঙ্কায় পড়েন ছেলে দেলোয়ার হাওলাদার। পরে বিশেষ পদ্ধতিতে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন মায়ের মরদেহ। ঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতায় দাফন করা সম্ভব হয় না।

ছেলে দেলোয়ার হাওলাদার বলেন, মা মারা গেলেও, জলাবদ্ধতার কারণে কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তিনদিন পর পানি একটু কমলে মাকে কবর দিতে পেরেছি।

বারুইখালী ইউনিয়নের নারী ইউপি সদস্য হালিমা বেগম বলেন, ওই নারী মারা গেছে ঘূর্ণিঝড়ের প্রথম দিনে। খবর পেয়ে গ্রাম পুলিশ ঘরের আড়ার সঙ্গে বিশেষ পদ্ধতিতে মরদেহ ঝুলিয়ে রাখতে বলেন। পানি একটু নামার পর তার দাফন সম্পন্ন করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X