কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কচুক্ষেত থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

ব্যবসায়ীর লাশ দেখতে এলাকাবাসীর ঢল। ছবি : কালবেলা
ব্যবসায়ীর লাশ দেখতে এলাকাবাসীর ঢল। ছবি : কালবেলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচু ক্ষেত থেকে রাজু মন্ডল (৪২) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজু মন্ডল নাগেশ্বরী উপজেলার গাগলা এলাকার মন্ডলটারী গ্রামের জহুরুল ইসলাম মন্ডলের ছেলে।

সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রামের রাস্তার ধারে কচু ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত রাজু মন্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। রোববার (১৬ জুন) বিকেলে ব্যবসার কাজে গাগলা বাজারে যান তিনি। পরে রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এ সময় রাজু মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে সকাল ১০ টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দুরে কচুক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে নাগেশ্বরী থানা পুলিশ কচুক্ষেত থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করেন।

নিহত রাজু মন্ডলের বোন রেহেনা বলেন, আমার ভাইয়ের কোন শত্রু নেই। কে বা কারা রাতে কী উদ্দেশ্য ভাইকে হত্যা করেছে জানি না। আমার ভাইকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার চাই।

নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১০

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১১

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৩

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

ইংল্যান্ডের দারুণ শুরু

২০
X