সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সেই বিএনপি নেতার দুদিনের রিমান্ড

আদালতে নেওয়া হচ্ছে রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে। ছবি : কালবেলা
আদালতে নেওয়া হচ্ছে রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরা আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : রিমান্ড শেষে কারাগারে চাঁদ

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও অ্যাডভোকেট এসএম আকবর আলী।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, আসামি চাঁদ পূর্বে গ্রেপ্তার থাকায় ২৩ জুলাই তাকে সাতক্ষীরায় দায়ের করা মামলায় শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আজ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হওয়ার পর ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো। ওই মামলায় আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X